বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ: ফজলুর রহমান

জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কিনা সন্দেহ: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন,  ভোট যদি হয়, জামায়াত ১০ শতাংশ ভোটও পাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে?

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-৪ আসনের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন পাকিস্তানি মিলিটারি বসবে। আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এই দেশটাকে আবার ১৯৭১ বানাবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না।

তিনি আরও বলেন, এই দেশের মা-বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই লাগে আমারে ভোট দিয়েন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়েন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্ম নেয় নাই।

নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরকা পরা কিছু মহিলা দিয়ে শিশুদের বিস্কুট-চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহ সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে।

সর্বশেষ