দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক; হাসপাতালে ভর্তি ১৪
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নথ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডের নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এ সময় আহত হয়েছে অর্ধশত নারী শ্রমিক। গুরুতর আহত ১৪ জন শ্রমিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ঘটনা ঘটে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার রোগীরা হলেন রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০) নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯) রূপা খাতুন (১৮), কৌশী রায় (১৫) ও জাহানারা খাতুন (২১)।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালি গ্রামে কয়েক বছর পূর্বে গড়ে ওঠে এই চায়না কোম্পানি। এই কোম্পানিতে আশপাশ এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে কোম্পানিতে হঠাৎ আতঙ্ক দেখা যায় নারী শ্রমিকদের মাঝে। দিকবিদিক ছোটা ছুটি শুরু করে শ্রমিকরা। এ সময় অর্ধশত নারী শ্রমিক আহত হয়। পরে ফায়ার সার্ভিস থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কি কারনে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।



























