রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিফ মাহমুদ

মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ ও মাওলানা মামুনুল হক উভয় দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক যৌথ ইফতারে অংশগ্রহণ করেন।