বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৮ নভেম্বর ২০২৬

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আ.লীগ: রিজভী

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আ.লীগ: রিজভী
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে বিদেশে বসে নানা কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে।

তিনি করেন, পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করছেন। সেখান থেকেই ভিডিও বার্তার মাধ্যমে দেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে।

রিজভী বলেন, ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত ছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এতে ছাত্র, জনতা, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অনেকে আত্মত্যাগ করেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

জনপ্রিয়