রোববার ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২২ মার্চ ২০২৬

ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন : আনিস আলমগীর

ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন : আনিস আলমগীর
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ডাস্টবিন সংস্কৃতি চালু করেছিলেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। 

তিনি বলেন, ‘প্রতিহিংসা এবং বিভক্তিতে সমাজকে টুকরা টুকরা করে দিয়েছেন। চালু করেছিলেন ডাস্টবিন সংস্কৃতি।’

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন।
 
পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় ঈদগাহের মাঠে ঈদের জামাতের এই অপরূপ, ঐক্যের দৃশ্য আমরা ২০২৫ সালের এপ্রিলের ঈদুল ফিতর ও জুনের ঈদুল আজহায়ও দেখতে পারতাম। কিন্তু বিশ্ব বাটপার ড. ইউনূস জাতিকে এই দৃশ্য দেখার সুযোগ দেননি, প্রতিহিংসা এবং বিভক্তিতে সমাজকে টুকরা টুকরা করে দিয়েছেন। চালু করেছিলেন ডাস্টবিন সংস্কৃতি।’

তিনি আরো লেখেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিভক্ত সমাজকে কতটা একত্র করতে পারবেন—তা সময়ই বলে দেবে।

তবে আজ ঈদের মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি ও পাশাপাশি অংশগ্রহণ একটি ইতিবাচক বার্তা দিয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এমন একটি সমাজই প্রত্যাশা করি, যেখানে প্রতিহিংসা নয়, ঐক্য ও সম্মানই হবে মূল ভিত্তি।’