হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের আদালতে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তারা বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়।
এর আগে, চলতি মাসের ৭ তারিখ রাতের সময়, বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয় পশ্চিমবঙ্গের একটি আদালতে।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে হাজির করা হয়।



























