ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে, সেই শক্তি দিন
জাতীয় সংসদে মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন। রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তৌফিক দিন।
১০:২৫ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার