শেরপুরে নাশকতার মামলায় আ. লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু এবং সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
০২:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার