বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৮ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেড়া আ.লীগ সভাপতি গ্রেপ্তার

পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেড়া আ.লীগ সভাপতি গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে ফজলুর রহমানের অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফজলুর রহমান সদর উপজেলার ডুবানুচি এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী অপপ্রচার, ষড়যন্ত্রমূলক গোপন সভা আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সদর থানার মামলা নম্বর-০৯, তারিখ ৩ জুলাই ২০২৬, জিআর নম্বর-২৭৩/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তদন্তাধীন রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে ফজলুর রহমানকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়