মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা খুলি ও হাড়ের উৎস কোথা থেকে এসেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।