রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ২৯ নভেম্বর ২০২৬

রাজধানীর কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনের পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা একটি ককটেলসাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ইতোমধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর হাতিরঝিলে প্রকাশ্যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় গুলির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: