সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:০৮, ১৭ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১১

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১১
সংগৃহীত

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখন পর্যন্ত কারো নাম পরিচয় পাওয়া যায়নি। 

বুধবার (১৭ এপিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, গাবখাল সেতু টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারা যান আরও ৪ জন। 

পুলিশ জানায়, সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে একটি প্রাইভেট কার। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আ/ম

সর্বশেষ

জনপ্রিয়