সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

দিনাজপুরে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
ছবিঃ বিজিবি

দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (৯ নভেম্বর) রাত দেড়টার দিকে দিনাজপুরের জায়গীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীন খানপুর বিওপি অভিযানটি পরিচালনা করে। এ সময় জায়গীরপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়