সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ৯ নভেম্বর ২০২৬

পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
ছবি: সংগৃহীত

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ওসি আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয়