সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৯ নভেম্বর ২০২৬

পরীমণির মধ্যাঙ্গুলি প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

পরীমণির মধ্যাঙ্গুলি প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মধ্যাঙ্গুলি প্রদর্শন করে মঞ্চ ছেড়ে চলে যান এই অভিনেত্রী। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমণি।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পরীমণির মধ্যাঙ্গুলি প্রদর্শন এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

এদিকে ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমণি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জনপ্রিয়