চট্টগ্রামে জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ে অবস্থিত আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তামিম বলেন, “জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে।
ভোটের পরিবেশও ভালো ছিল। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”
জানা গেছে, সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে করে তিনি ভোটকেন্দ্রে আসেন। ভোটগ্রহণ শেষে সেনাসদস্যরা তাকে নিরাপত্তার সঙ্গে দ্রুত বাড়ি পৌঁছে দেন।



























