মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর-এর দিন বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা-এর দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।



























