শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান রয়েছে। স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

জনপ্রিয়