দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তির বার্তা চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান জামালের
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ার ৩ নং বিতারা ইউনিয়নের সর্বস্তরের সনাতনী হিন্দু সম্প্রদায়সহ সমগ্র কচুয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি এবং কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি মাঝিগাছা গ্রামের কৃতি সন্তান স্পেন প্রবাসী মোঃ কামরুজ্জামান মজুমদার জামাল।
শুক্রবার (১৭ অক্টোবর) এক শারদীয় শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার সম্প্রীতি, সামাজিক মিলনমেলা ও ঐক্যের অনন্য প্রতীক। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উৎসব উদযাপন করাই আমাদের দীর্ঘদিনের সামাজিক সংস্কৃতি ও ঐতিহ্য।”
প্রবাসী জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা ও জাতীয়তাবাদী রাজনীতির আদর্শকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করার তীব্র ইচ্ছা প্রকাশ করে ৩ নং বিতারা ইউনিয়ন পরিষদের এই তরুণ ও জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, “সুদূর প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিতারা ইউনিয়নের মানুষের মাঝেই পড়ে থাকে। প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও এলাকার আপামর জনগণের সমর্থনে আমি একটি আধুনিক, বৈষম্যহীন এবং চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশেষ করে আমাদের ৩ নং বিতারা ইউনিয়ন হবে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক এক আবাসস্থল।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজার এই পুণ্য তিথিতে আমি কচুয়া ও বিতারা ইউনিয়নের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী নাগরিকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। উৎসবের প্রতিটি দিন যেন আনন্দময় এবং নিরাপত্তার সাথে কাটে, সেজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্পেন প্রবাসী কামরুজ্জামান মজুমদার জামাল দুর্গাপূজার সমস্ত ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ আনন্দঘন, সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।



























