মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিয়াকৈরর এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে৷

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোড অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এ সময় শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছুরে৷ পরে ওই রোডে অবস্থিত অনেক কারখানা পরিস্থিতি শান্ত রাখতে কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। সেখানে আমাদের ফোনটা পুলিশ সদস্যরা রয়েছে। তারা সবাইকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

সর্বশেষ

জনপ্রিয়