ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষনের মামলায় অভিযুক্ত মিজানুর রহমান (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মিজানুর জোড়াবাড়ি সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে। ডোমার থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা। তিনি জানান,গত ০৪ নভেম্বর বুধবার দুপুরে ধর্ষনের ঘটনা ঘটে। 'মিজানুর প্রতিবেশী হওয়ায় আমার পাঁচ বছর বয়সী প্রায় সময় তাদের বাড়িতে খেলতে যেত। এই সুযোগে মেয়েকে চকলেট ও টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি পরিবারের কাউকে জানালে আমার মেয়ে মেরে ফেলার হুমকিও দেয় মিজানুর। এসময় রক্তক্ষরণ হলে মেয়ে তার মাকে জানায়। গতকাল মামলা দায়ের করলে পুলিশ মিজানুরকে গ্রেফতার করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, যেন তাকে দেখে এমন কাজ আর কেউ করার সাহস না পায়।'
মিজানুরের স্বজনেরা জানান, আমরা লোকমুখে বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে তারাও আসামিকে শাস্তি দেবার দাবী জানান।
ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, ধর্ষনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনগত সকল প্রকৃয়া শেষে ব্যাপারটি আরও নিশ্চিত হওয়া যাবে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



























