শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৬ নভেম্বর ২০২৬

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ
ছবিঃ সংবাদ পরিক্রমা

ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে দিনাজপুরে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা পরিচালক সাদাকাত আলী খান, চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন এবং কেন্দ্রীয় কিশোর থিয়েটারের পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুলকুঁড়ি আসরের সভাপতি আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।

ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাংকন, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী মোট ১১০জনকে পুরষ্কৃত করা হয়।

প্রধান অতিথি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী বলেন, প্রত্যেক বাবা-মায়েরা আপনারা আপনারদন সন্তানের খোঁজ-খবর রাখুন। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। আপনাদের সন্তানের হাতে এখনি মোবাইল তুলে দেবেন না। শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

প্রধান আলোচকের বক্তব্যের খসড়ায় বলা যায়, ফুলকুঁড়ি আসর দীর্ঘ ৫২ বছর ধরে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, দেশপ্রেম, মানবিকতা ও সৃজনশীল মনন গঠনে কাজ করে যাচ্ছে। আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে শিশু-কিশোরদের যোগ্য, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

ঝুমকো জবা আসরের পরিচালক মো. তানজিম ও অগ্রপথিক ঝিঙে কুঁড়ি আসরের পরিচালক মো. আবিদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর শহরের পরিচালক আসাদুল্লাহ আল গালিব।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়