বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪২, ১২ নভেম্বর ২০২৬

গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা একযোগে মহাসড়কে নেমে আসেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়