ইব্যুনালে জিয়াউল আহসানের ‘জয় আমাদের হবেই’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্য হাতকড়া পরাতে গেলে তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় হাতকড়া পরানো নিয়ে পুলিশের এক সদস্যের সঙ্গে তার কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
দুপুর ২টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’
২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
মামলায় মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।



























