রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২১ নভেম্বর ২০২৬

মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে হামলা

মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে হামলা
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এতে চ্যানেলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত টেলিভিশনটির কার্যালয়ে প্রবেশ করে কর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয়, সুনির্দিষ্ট সংখ্যা ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর টেলিভিশনটির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়