রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২১ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতের বড় অংশ দেউলিয়ার ঝুঁকিতে: দ্য ইকোনমিস্ট

ব্যাংক খাতের বড় অংশ দেউলিয়ার ঝুঁকিতে: দ্য ইকোনমিস্ট
ছবিঃ এআই

দেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি ব্যাংকিং খাত নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে—এমনটি হওয়ার অন্যতম কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না।

ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেওয়া—দুই ক্ষেত্রেই জড়িত প্রভাবশালী অলিগার্কদের কেউ কারাগারে গেছেন, কেউবা পালিয়ে গেছেন। এর ফলে এখন ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণ। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। ব্যাংক খাতের সংকট এখন শুধু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে আমানতকারীর আস্থা, বেসরকারি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। বিশ্লেষণে বলা হয়েছে—ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।

জনপ্রিয়