মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

বেড়ে গেলো প্যাকেটজাত তরল দুধের দাম

বেড়ে গেলো প্যাকেটজাত তরল দুধের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম বেড়েছে। উৎপাদন খরচ বাড়ার কারণ দেখিয়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম সমন্বয় করেছেন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে পণ্যটির দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটার প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটার দুধের দাম পড়ছে ১১০ থেকে ১১৫ টাকা।

তরল দুধের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের মতে, দুধ দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ একটি উৎস। কিন্তু ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকায় অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর প্যাকেটজাত তরল দুধের বিক্রি কিছুটা কমেছে। তাদের অভিযোগ, প্রায় একই সময়ে বিভিন্ন ব্র্যান্ডের দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। ফলে প্রতি লিটার দুধ উৎপাদন ও বাজারজাত করতে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে। এ কারণেই বাজারে প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ানো হয়েছে।

জনপ্রিয়