সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জকসুর বিক্ষোভ মিছিল
নরসিংদী সহ সারাদেশে ধর্ষন ও সহিংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসু) এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা। হয়েছে।
আজ বাদ জুমা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে,নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় নিহত কিশোরী আমেনা আক্তার (১৫) এর মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্ষন ও সহিংসতার যেন সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই বক্তব্যও মিছিল শেষে তুলে ধরেন মিছিলে উপস্থিত জকসুর নেতারা।
বিক্ষোভ মিছিলে জকসুর ভিপি মো: রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম, এজিএস মাসুদ রানাসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



























