বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৬, ৪ মার্চ ২০২৬

ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় শাখা ছাত্রদলের শোক

ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় শাখা ছাত্রদলের শোক
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক  জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাফিজ আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক শোকবার্তায় বুধবার (৪ মার্চ) এ শোক জানান তারা।

শোকবার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ  ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পবিত্র স্থান। সেখানে এ ধরনের নৃশংস ও বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃদ্বয় ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

পরিশেষে, নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় শোকবার্তায়।