প্রভাষক পদে আমন্ত্রণ পেলেন জবি শিক্ষার্থী শামিমা
ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান শামিমা ফেরদৌসি বন্যা ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-তে প্রভাষক পদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।
শিক্ষা জীবনে ফেরদৌসী বন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাডেমিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ডিন'স অ্যাওয়ার্ড"অর্জন করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন যথাক্রমে যাদুরানী গার্লস স্কুল ও যাদুরানী আদর্শ মহাবিদ্যালয় থেকে।
এছাড়া পেশাগত ও গবেষণা অভিজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে গবেষণা সহকারী ও সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ গবেষণায়, যার মধ্যে রয়েছে তরুণ প্রজন্মের নৈতিক মান উন্নয়নে সামাজিক মাধ্যম ও আইসিটির ভূমিকা, জলবায়ু-জনিত বাস্তুচ্যুত মানুষের আর্থ-সামাজিক প্রভাব, সড়ক নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা এবং রোহিঙ্গা কিশোর-কিশোরীদের সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ক গবেষণা।
বর্তমানে তিনি *Bangladesh School of Social Research and Development*-এ রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত, যেখানে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, দল পরিচালনা ও প্রতিবেদন প্রস্তুতকরণের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি আমেরিকান সফটওয়্যার কোম্পানিতে রিভিউয়ার হিসেবেও কর্মরত আছেন, যেখানে তিনি বাংলাদেশ থেকে রিমোটলি কাজ করছেন।
তার পেশাগত জীবনেইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম আইসিএসডি ২০২৬ আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এসপিএসএস প্রশিক্ষণ কর্মসূচিতে (২০২৫-২৬) ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন, গ্রিন ইউনিভার্সিটিতে ৩য় আন্তর্জাতিক ITD সম্মেলনে (২০২৪) গবেষণাপত্র উপস্থাপন করেন।
তার প্রকাশনা "The Influence of Social Media on Consumers Buying Behavior and Conspicuous Consumption" — Green University Review of Social Sciences-এ প্রকাশিত হয়।



























