বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী কলেজ প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২০, ১১ আগস্ট ২০২৬

রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের নেতৃত্বে লাবিব-আসমাউল

রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের নেতৃত্বে লাবিব-আসমাউল
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক কালাচারাল ফোরাম (আরসিআইসিএফ) এর নতুন কমিটি গঠন করে আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ। 

মঙ্গলবার আরসিআইসিএফ এর প্রধান উপদেষ্টা আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রকিব ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাকিরুল ইসলাম এবং  আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আফাজ উদ্দিন এক যৌথ বিবৃতিতে কমিটির নাম ঘোষণা করেন। 

২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান লাবিবকে প্রধান সমন্বয়ক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আরসিআইসিএফ। উক্ত কমিটিতে প্রধান সমন্বয়ক ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুর রহমান লাবিব এবং যুগ্ম সমন্বয়ক-১ ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসমাউল হক ও যুগ্ম সমন্বয়ক-২ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতিয়াজ রহমান।

ইসলামিক কালচারাল ফোরাম রাজশাহী কলেজে সকল ইসলামি দিবস সমূহে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কোরআন তেলওয়াত, আযান, হামদ, নাতে রাসূল, ইসলামিক গজল, রচনা প্রতিযোগিতা, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও প্রতি বছর রাজশাহী কলেজের বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং ইসলামি দিবস আয়োজন করে আসতেছে আরসিআইসিএফ।

সর্বশেষ

জনপ্রিয়