বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ১২ আগস্ট ২০২৬

বিয়ে করলেই মিলবে পুরস্কার, পাওয়া যাবে ৫ লাখ টাকা!

বিয়ে করলেই মিলবে পুরস্কার, পাওয়া যাবে ৫ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য দূর করতে আন্তঃজাতীয় (ভিন্নজাতীয়) বিয়েতে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে ভারত সরকার। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় এই অর্থসহায়তা দেওয়া হচ্ছে।

পূর্বে এই স্কিমের অধীনে অনুদানের পরিমাণ আড়াই লাখ টাকা থাকলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। অনুদানের একটি অংশ সরাসরি নবদম্পতির যৌথ (জয়েন্ট) ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এবং অবশিষ্ট অংশ ফিক্সড ডিপোজিট হিসেবে প্রদান করা হয়।

প্রকল্পটির সুবিধা পেতে আবেদনকারীদের বেশ কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। প্রথমত, স্বামী বা স্ত্রীর যেকোনো একজনকে অবশ্যই সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে এবং অপরজনকে হতে হবে সাধারণ বা অ-সংরক্ষিত শ্রেণির।

দ্বিতীয়ত, শুধু সামাজিক বা ধর্মীয় রীতি মেনে বিয়ে করলেই হবে না, বিয়েটি ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫’ অথবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত (রেজিস্ট্রি) হতে হবে। এ ছাড়া এই আর্থিক সুবিধা শুধু প্রথম বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য হবে—অর্থাৎ স্বামী ও স্ত্রী উভয়ের জন্যই এটি প্রথম বিয়ে হতে হবে। বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক; এই নির্ধারিত সময় পার হয়ে গেলে কোনো আবেদনই আর গ্রহণ করা হবে না।

সর্বশেষ

জনপ্রিয়