সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৩ আগস্ট ২০২৬

দুই দূতাবাসে ই-মেইলে হুমকি, কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদার

দুই দূতাবাসে ই-মেইলে হুমকি, কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

ই-মেইলের মাধ্যমে রাজধানীর বিভিন্ন দূতাবাস ও সরকারি দফরে হুমকির ঘটনায় ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান ও বারিধারায় অবস্থিত দূতাবাসগুলোকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারির আওতায়।

কূটনৈতিক পাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের জানান, হুমকি ও চাঁদা দাবির ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকায় আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। দূতাবাসগুলোর সামনে বিশেষ নজরদারির পাশাপাশি চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।

সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দফতরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় একটি গোষ্ঠী। বিষয়টি নিয়ে এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসির কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

হুমকির বিষয়টি সামনে আসার পর থেকেই এর উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত শুরু করেছে সিটিটিসি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়