বিজেএসে সফল জবি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১০ জন শিক্ষার্থী সিভিল জজ হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের অর্জন নিঃসন্দেহে বিশাল আনন্দের। তোমাদের এ সাফল্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত ও আনন্দিত। তোমরা ভবিষ্যৎ জীবনে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হও এবং নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে আরও বিকশিত হও—এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন, তোমাদের কর্মজীবনের পদচারণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি। পেশাগত জীবনে সবসময় সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। একই সঙ্গে কর্মজীবনের পাশাপাশি সার্বক্ষণিক পড়ালেখা ও জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত থাকবে। তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন আরও সমৃদ্ধ ও অনুকরণীয় হয়ে উঠবে।”
উপাচার্য নবীন বিচারকদের পেশাগত জীবনে দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশায় সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কর্মজীবনে তাঁরা এসব মূল্যবোধ ধারণ করে নিজেদের দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠানিকতা শেষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্যের কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসনসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আঠারতম বিজেএস পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং এ অর্জনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগের জন্য উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক ও পেশাগত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ তাঁদের অনুপ্রাণিত করেছে।
তাঁরা ভবিষ্যতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের সফলতার হার আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রণয়ন, নিয়মিত দিকনির্দেশনা, প্রয়োজনীয় একাডেমিক সহায়তা এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগিতা



























