মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ১২ অক্টোবর ২০২৬

ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী

ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

অনুষদ ভিত্তিক অবস্থানের ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ শিক্ষার্থী ‘ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫’—এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৪ অক্টোবর অ্যাওয়ার্ড প্রদান করা হবে জানানো হয়।

রোববার (১১ অক্টোবর) রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ৮ ফ্যাকাল্টির ৩৬ শিক্ষার্থীর নাম প্রকাশিত হয়েছে।

এতে ‘থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ অনুষদের ৯ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফাইদ ও আলি আহসান মোহাম্মদ জুবায়ের; দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলওয়ার হোসেন, মো. শরিফুল ইসলাম, নাইমুর রহমান ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নোমান আল হাদি।

কলা অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোসা. তানজিলা খাতুন; দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. হাফিজুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের জেবা রহমান।

সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান; দ্বিতীয় স্থান অর্জন করেছেন অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মোসা. সিরাজুম মুনিরা।

আইন অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া; দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের রাফিয়া খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মোসা. হাফসা খানম সন্ধানী।

ব্যবসায় প্রশাসন অনুষদের ৬ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন; দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. সিরাজুল ইসলাম, অনিন্দ সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান শিকদার।

বিজ্ঞান অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন; দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন গণিত বিভাগের আরিফুল ইসলাম।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৫ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোসা. মহুয়া রহমান নাইস, জান্নাতুন নাইম ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আহসান হাবিব; দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মো. মাহফুজুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন নাফিজ রহমান সায়িম।

জীববিজ্ঞান অনুষদের ৩ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন; দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই বিভাগের মো. আব্দুল বাশার এবং তৃতীয় স্থান অর্জন করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডিন’স অ্যাওয়ার্ডে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন এবং তাদের আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি। এগুলো জুনিয়রদের কাছে অনুপ্রেরণা জোগায়। যথাসময়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়