মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২৭ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর প্রকাশ হতে

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর প্রকাশ হতে
ছবিঃ সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হতে পারে। এ নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে ফল প্রকাশের বিষয়টি চূড়ান্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এইচএসসির ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জটিলতা হয়েছে। এ জন্য ৩১ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ অক্টোবর শনিবার ফল প্রকাশিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছেন। এক কর্মকর্তা বলেন, “২৯ অক্টোবর ফল প্রকাশ হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।”

গত ২৪ অক্টোবর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়, যা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

সর্বশেষ

জনপ্রিয়