মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২৭ অক্টোবর ২০২৬

প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের মৌচাকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে চলে যান শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছে। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়