রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ৮ নভেম্বর ২০২৬

চবির হীরকজয়ন্তী উপলক্ষে ২ দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত

চবির হীরকজয়ন্তী উপলক্ষে ২ দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিন ক্লাস স্থগিত থাকবে।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর (বুধবার) সকল ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পূর্বে নির্ধারিত পরীক্ষাসমূহ সাসপেন্ড (স্থগিত) থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, যা ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৮ নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়।

জনপ্রিয়