বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার নিয়েই কাজে ফিরছেন দীপিকা

ক্যানসার নিয়েই কাজে ফিরছেন দীপিকা
ছবি: সংগৃহীত

ক্যানসারের চিকিৎসা ও শারীরিক নানা প্রতিকূলতার মধ্যেও অভিনয়ে ফেরার পথে এগিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। দীর্ঘ চিকিৎসা শেষে এবার স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভ্লগে ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করেন দীপিকা। তবে আপাতত নিয়মিত ধারাবাহিক কিংবা দীর্ঘমেয়াদি কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন না তিনি। চিকিৎসা চলাকালে বড় কোনো কাজের দায়িত্ব নেওয়াকে ঝুঁকিপূর্ণ ও বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন অভিনেত্রী।

এর পরিবর্তে স্বল্প সময়ের একটি কাজকে বেছে নিয়েছেন দীপিকা। একদিনের শুটিংয়ের এই মিউজিক ভিডিওতে তার সঙ্গে থাকছেন স্বামী শোয়েব ইব্রাহিম। কম সময়ের শুটিং হওয়ায় শারীরিক অবস্থার সঙ্গে মানিয়ে কাজটি করা তার জন্য তুলনামূলক সহজ হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

২০২৫ সালে দীপিকার লিভার ক্যানসার শনাক্ত হয়। দ্বিতীয় পর্যায়ে থাকা অবস্থায় তার অস্ত্রোপচার করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আবারও সিস্ট ধরা পড়লে তাকে আরও দুটি অস্ত্রোপচার এবং ইমিউনোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়।

চিকিৎসার কারণে নানা পার্শ্বপ্রতিক্রিয়া ও শারীরিক দুর্বলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তারপরও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি দীপিকা। নাচের মহড়ার সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা একটানা নাচা সম্ভব না হওয়ায় তাকে প্রায় প্রতি ১০ মিনিট পরপর বিশ্রাম নিতে হয়েছে। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শেষ পর্যন্ত শুটিং সফলভাবে শেষ করেছেন তিনি।

নতুন এই কাজকে ঘিরে দীপিকার মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। কঠিন চিকিৎসার সময় পার করেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার এই প্রচেষ্টা তার ভক্তদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়