রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩
রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, র থেকে আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি ‘রবিনসন’ হেলিকপ্টার উদ্ধার করা হয়েছে। তবে এতে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রোমনেনস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের পাশাপাশি তিনজনের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানিয়েছে, হেলিকপ্টারটির মালিক ছিলেন নিহত পাইলট নিজেই এবং তার এটি চালানোর বৈধ অনুমতি ছিল না। পাশাপাশি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।



























