বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ২১ এপ্রিল ২০২৬

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১
ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।  

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় উধমপুরের কানোটে গ্রামের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জম্মু ও কাশ্মীর অঞ্চলের উদমপুর জেলার কানোটে গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাশ্মীর নিউজ সার্ভিস (কেএনএস)-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্গম পাহাড়ি সড়কের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ