মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২০ অক্টোবর ২০২৬

ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ

ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে আশ্রয় দেওয়ায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এনডিটিভি ও পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওয়াশিংটনভিত্তিক এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ। সব দলের মানুষ আমাকে গ্রহণ করেছেন, ঠিক যেমনটি করেছিলেন ১৯৭৫ সালে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের বলেন, দেশে ফেরার সময় এখনো চূড়ান্ত হয়নি। সময় ঘনিয়ে এলে এ বিষয়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নিজের সরকারের বিরুদ্ধে ওঠা প্রশ্নের কথাও স্বীকার করেন শেখ হাসিনা।

তার বক্তব্য অনুযায়ী, তাকেসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়