বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২১ এপ্রিল ২০২৬

চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প

চুক্তি না হলে ইরানের বন্দর থেকে অবরোধ উঠবে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নতুন কোনো সমঝোতায় পৌঁছানো না পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন বন্দর অবরোধ প্রত্যাহার করা হবে না। তাঁর দাবি, এই অবরোধের কারণে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে তেহরান, যা দেশটির অর্থনীতিকে আরও চাপে ফেলছে।

গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার হারাচ্ছে। চলমান এই অর্থনৈতিক চাপ দেশটির অভ্যন্তরে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলছে।

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। একই সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ কূটনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সবদিক পর্যালোচনা করে ইরান পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সূত্র: আলজাজিরা