শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর উপসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। ঝড়টি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ২ মাত্রায় পৌঁছেছে। এর প্রভাবে জলোচ্ছ্বাস, টর্নেডো ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্লোরিডার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আলাবামায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার নাগাদ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছাতে পারে।

হারিকেনের প্রভাবে ইতোমধ্যে মেক্সিকো উপসাগরে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। ঝুঁকি এড়াতে সমুদ্রের বিভিন্ন স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার রাতে অথবা শনিবারের শুরুর দিকে দেশটির উত্তর উপসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে হারিকেন ইসাইয়াস।

জনপ্রিয়