শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৬ নভেম্বর ২০২৬

ইয়েমেনের তাইজে বাজারে বিমান হামলা, ৩০ জনের বেশি হতাহত

ইয়েমেনের তাইজে বাজারে বিমান হামলা, ৩০ জনের বেশি হতাহত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় একটি বাজারে বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।

চ্যানেলটির তাইজের সংবাদদাতার বরাত দিয়ে বলা হয়, শুক্রবার (৬ নভেম্বর) সকালে চালানো হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধারে তল্লাশি চলছিল। এ সময় আকাশে বিমান চলাচল অব্যাহত ছিল বলেও জানায় চ্যানেলটি।

আল-মাসিরাহ জানায়, জনবহুল ওই বাজারে তিন দফা হামলা চালানো হয়েছে।

এ ছাড়া রাজধানী সানার হামদান এলাকায় তীব্র হামলার খবর দিয়েছে চ্যানেলটি। এতে দুটি গভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। সাদা প্রদেশের মাজজ জেলাতেও হামলার খবর দিয়েছে তারা।

চ্যানেলটির দাবি, সৌদি আরব সীমান্তসংলগ্ন শাদা এলাকা এবং অন্যান্য জেলায় কামান ও রকেট হামলাও চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়