বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশের একটি দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) জেলাটিতে এ হামলার ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের একটি দলের ওপর অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এতে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর পরিসংখ্যানেও পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে হামলার সংখ্যা ছিল ৬৫৮টি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫টিতে, যা ২০২২ সালের তুলনায় প্রায় চার গুণ।

সূত্র: আনাদোলু এজেন্সির

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়