বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কোনো প্রসিকিউটর দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেয়া হবে: আমিনুল ইসলাম

কোনো প্রসিকিউটর দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেয়া হবে: আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘দায়িত্ব পালনকালে ট্রাইবুনালের প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের প্রথম কার্যদিবসে ট্রাইবুনাল-২ এর চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম আরও জানান, পূর্ববর্তী চিফ প্রসিকিউটরের সাফল্যকে সামনে রেখে ট্রাইবুনালের চলমান মামলাগুলি আইন অনুযায়ী স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে কি না তা বিশেষ নজরে রাখবেন।

তিনি আশা প্রকাশ করেন, ট্রাইবুনালের বিচার কার্যক্রম আগামীতে আরও গতিশীলভাবে পরিচালিত হবে। একই সঙ্গে যদি কোনো ধরনের ত্রুটি ধরা পড়ে, তার জন্যও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সর্বশেষ