বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. মাসুদ আলম জানান, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, অভিযান চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের সদস্যরা ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সর্বশেষ