পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিশেষ হটলাইন নম্বর প্রকাশ
সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে এসব নম্বরে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অপারেশন কন্ট্রোল রুমের মোবাইল নম্বরগুলো হলো- ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত অভিযোগ ও তথ্য গ্রহণে এসব নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে।
অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানাতে পারবেন নগরবাসী।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এমন যেকোনো কর্মকাণ্ডে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ বিষয়ে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
নম্বগুলো হলো- ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০ ।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।



























