বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা: ইসি

নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা: ইসি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা।

ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন। সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনায় থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।